শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন রণতরীকে হুমকি দিয়েছে-’রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন রণতরীকে হুমকি দিয়েছে-’রাশিয়া
১৩১৮ বার পঠিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন রণতরীকে হুমকি দিয়েছে-’রাশিয়া

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়া বলছে, জাপান সাগরে তাদের জলসীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পাকড়াও করে তাড়িয়ে দিয়েছে রুশ একটি যুদ্ধজাহাজ।

মার্কিন জাহাজটির নাম ইউএসএস জন এস ম্যাককেইন। মস্কো বলছে, এটি পিটার দি গ্রেট উপসাগরে রুশ জলসীমার ২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল।

রাশিয়া বলছে, তারা মার্কিন যুদ্ধজাহাজটিকে ধাক্কা দেবার হুমকি দেবার পর সেটা ওই এলাকা ছেড়ে চলে যায়।

তবে মার্কিন নৌবাহিনী কোন অন্যায়ের কথা অস্বীকার করে বলেছে, তাদের জাহাজটিকে “বের করে দেয়া হয়নি।”

জাপান সাগরে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এর তিনদিকে রয়েছে জাপান, রাশিয়া ও দুই কোরিয়ার উপকূল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ডেস্ট্রয়ার জাহাজ এ্যাডমিরাল ভিনোগ্রাদভ - একটি আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে মার্কিন জাহাজটিকে বার্তা পাঠায় যে - “রুশ জলসীমা থেকে কোন অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য জাহাজের গায়ে আঘাত করে তাকে ঠেলে বের করে দেবার মতো পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা আছে। ”

তবে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের একজন মুখপাত্র লে: জো কেইলি বলেন,”এ মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোন দেশের জলসীমা থেকে বের করে দেয়া হয়নি। ”

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোন ভীতিপ্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতি স্বীকার করবে না।সমুদ্রে এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে গত বছর পূর্ব চীন সাগরে এই এ্যাডমিরাল ভিনোগ্রাদভের সাথে একটি মার্কিন যুদ্ধজাহাজের ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। তখন দুই দেশটি একে অপরকে এ ঘটনার জন্য দোষারোপ করে।

দুটি দেশ প্রায়ই একে অপরের বিরুদ্ধে আকাশে ও সমুদ্রে বিপজ্জনক সামরিক মহড়া চালানোর অভিযোগ করে থাকে।

১৯৮৮ সালে কৃষ্ণসাগরে একটি সোভিয়েত ফ্রিগেট বেজ্জাভেৎনি তাদের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি মার্কিন ক্রুজারকে ধাক্কা মেরেছিল।

বর্তমানে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক শীতল যাচ্ছে, এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও জো বাইডেনকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাননি। দুটি দেশের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তিটিও এখনো চূড়ান্ত করা হয়নি - যা আগামী ফেব্রয়ারিতে শেষ হচ্ছে।

২০১৭ সালে ইউএসএস জন ম্যাককেইন জাহাজটি সিঙ্গাপুরের কাছে একটি তেলের ট্যাংকারের সাথে ধাক্কা খায়, এতে ১০ জন নাবিক নিহত হয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না