শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত : বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত : বাইডেন
১০০৩ বার পঠিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত : বাইডেন

---বিবিসি২৪নিউজ,খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রশাসনের সম্ভাব্য শীর্ষ কূটনৈতিক ও জাতীয় সুরক্ষা পদে মনোনীত ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। বাইডেন বলেছেন যে তিনি প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ুর জন্য প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে নতুন পদে মনোনীত করতে চান। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের আসনের পাশাপাশি তিনি ঐ পদেও বিশেষ দায়িত্ব পালন করবেন। বাইডেনের হস্তান্তরণ দল জানিয়েছে জলবায়ু পরিবর্তনকে জরুরি জাতীয় নিরাপত্তা বিষয় হিসাবে চিহ্নিত করার প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভের ৭৪ বছর বয়সী প্রাক্তন চেয়ার, জেনেট ইয়েলেনকে বাইডেনের অর্থমন্ত্রী হিসাবে মনোনীত করা হবে। ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অর্থমন্ত্রী।

যদিও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩ নভেম্বররের ডেমোক্র্যাটের নির্বাচনের জয়কে উলটে দেবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ৭৮ বছর বয়সী বাইডেন, ২০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হয়ে চলেছেন।

ডেলাওয়ারের উইলমিংটনে নিজের বাড়ি থেকে ওয়াশিংটনে ক্ষমতায় যাওয়ার হস্তান্তরনের তদারকি করছেন, বাইডেন আলেহান্দ্রো মায়োরাকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসাবে বেছে নিয়েছেন। কিউবান-আমেরিকান আইনজীবী আলেহান্দ্রো, ঐ সংস্থার প্রাক্তন উপ-সচিব, এবং সেনেট যদি তার মনোনয়ন নিশ্চিত করে তাহলে তিনি হবেন প্রথম ল্যাটিনো এবং অভিবাসী নেতা।

যুক্তরাষ্ট্রের আগত প্রেসিডেন্ট একজন আফ্রিকান আমেরিকান, সাবেক রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন। তিনি এর আগে ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ে থাকাকালীন চারটি মহাদেশে কাজ করেছেন। বাইডেন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসাবে অন্য এক মহিলা অ্যাভ্রিল হেইনসকে বেছে নিয়েছেন। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন উপ-পরিচালক এবং একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের নেতৃত্বদানকারী প্রথম মহিলা হবেন।

বাইডেনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জ্যাক সালিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প