শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
১১৭৭ বার পঠিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

---বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই দণ্ডাদেশ দেন। এছাড়া মামলার তিন আসামিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক রয়েছেন।
এক বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন- হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। তাদের মধ্যে আবুল বাদশা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে জমি নিয়ে বিরোধের জেরে সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেন।
বাদি পক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আশা করেছিলাম সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। যাবজ্জীবন রায়ে আমরা হতাশ। আমরা উচ্চ আদালতে আপিল করব’। উল্লেখ্য, মামলার ৯ আসামির মধ্যে আবুল কাশেম তিন বছর আগেই মারা গেছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না