শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » বিদ্রোহী প্রার্থীরা বিজীয় হলেও কঠোর বার্তা আওয়ামী লীগের
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » বিদ্রোহী প্রার্থীরা বিজীয় হলেও কঠোর বার্তা আওয়ামী লীগের
১৬৭৬ বার পঠিত
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্রোহী প্রার্থীরা বিজীয় হলেও কঠোর বার্তা আওয়ামী লীগের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিদ্রোহী প্রার্থীরা বিজীয় হলেও পরবর্তীতে তিনি দলীয় মনোনয়ন পাবেন না। দল মনোনীত প্রার্থীর বিরোধিতা করে স্থানীয় সরকার নির্বাচনে কেউ প্রার্থী হলে তাকে আর কখনোই মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। দলের এই কড়া বার্তা এবারের পৌরসভা নির্বাচন থেকেই কার্যকর করতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি।

দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় আওয়ামী লীগকে।

আগ্রহী প্রার্থীরা দলের মনোনয়ন না পেলে কোনো কোনো জায়গায় বিদ্র্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। কোনো কোনো জায়গায় দুই, তিন, চারজনের বেশিও বিদ্রোহী প্রার্থী হতে দেখা যায়।

অনেককে বিভিন্নভাবে বুঝিয়ে বাসানো হলেও সবাইকে বা সব জায়গায় সেটা সম্ভব হয় না। এর ফলে দল মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন।
স্থানীয় নেতাকর্মীর মধ্যে বিভাজনের ফলে অধিকাংশ ক্ষেত্রেই বিদ্রোহী প্রার্থীর কারণে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। এই সংকট থেকে বেরিয়ে আসতে এবারের পৌরসভা নির্বাচনে দলের বিদোহীদের জন্য কঠোর বার্তা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে তারা কখনই দলের মনোনয়ন পাবেন না। এটা শুধু পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে নয়, সব স্থানীয় সরকার নির্বাচনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ২৪টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। এই ধাপে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অতীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে আসার পরও তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্ধী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আব্দুল মান্নান তালুকদার শামীম। গত ২৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন দেওয়ার পর ৩০ নভেম্বর তাকে বাদ দিয়ে অন্য একজনকে দলীয় প্রার্থী করা হয়েছে। কারণ তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং মেয়র নির্বাচিত হন। গত নির্বাচনে এরকম বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে আরও দুইজন মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর তাদের বাদ দিয়ে অন্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানাতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যে নির্বাচনেই হোক কড়া বার্তা হলো বিদ্রোহী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই কড়া বার্তা শুধু কথা নয়, বাস্তবায়ন শুরু হয়ে গেছে। অতীতে নৌকার বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবারের পৌরসভা নির্বাচনে তারা মনোনয়ন পাচ্ছেন না। এরকম কয়েকজন মনোনয়ন পাওয়ার পর আবার তাদের বাদ দেওয়া হয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? একবার নৌকার বিরুদ্ধে গেলে কোনো নির্বাচনেই তিনি আর মনোনয়ন পাবেন না, বিজয়ী হয়ে আসলেও না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিদ্রোহী প্রার্থী হওয়া মানে দলের সিদ্ধান্তকে চরমভাবে লঙ্ঘন করা, দলকে ক্ষতিগ্রস্ত করা। এর চেয়ে বড় শৃঙ্খলাভঙ্গ আর কী হতে পারে? এ জন্য দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা একবার বিদ্রোহী প্রার্থী হবেন তারা আর কোনদিন দলের মনোনয়ন পাবেন না। এ কারণে অতীতে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এমন দুই-একজন মনোনয়ন পাওয়ার পরও বাতিল করে দেওয়া হয়েছে। এটা শুধু এবার নয়, আগামীতেও কঠোরভাবে এটা অনুসরণ করা হবে।



এ পাতার আরও খবর

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার  মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি?
জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প