শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প-সমর্থকদের শেষ চেষ্টা কতটুকু সফল হবে!
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প-সমর্থকদের শেষ চেষ্টা কতটুকু সফল হবে!
১৭৩৫ বার পঠিত
রবিবার, ৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প-সমর্থকদের শেষ চেষ্টা কতটুকু সফল হবে!

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন থেকেঃ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্র কিছু রিপাবলিকান সেনেটরের একটি গোষ্ঠী পরিকল্পনা ঘোষণা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নাটকের শেষ অংকে কি আরো কিছু চমক বাকি আছে?

৩রা নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিজয় কি এখনো উল্টে দেয়া সম্ভব?অন্তত কিছু রিপাবলিকান সেনেটর এখনো তেমনটাই আশা করছেন।

যে তারা সেনেট নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, এবং জো বাইডেনের বিজয়ে আনুষ্ঠানিক প্রত্যয়ন আটকে দেবার চেষ্টা করবেন।

তারা সেই চেষ্টা করবেন বুধবার, যখন মার্কিন কংগ্রেসের দুই কক্ষ - প্রতিনিধি পরিষদ ও সেনেট - এক যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের ইতোমধ্যেই প্রত্যয়ন করা ইলেকটোরাল কলেজ ভোটগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

ডেমোক্র্যাট জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর মি. ট্রাম্প পেয়েছেন ২৩২টি তাই বেশ বড় ব্যবধানেই মি. বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গেছে।

কিন্তু তেসরা নভেম্বরের সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে রিপাবলিকান টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সেনেটর কিছু অঙ্গরাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করছেন।

যদিও ভোট জালিয়াতির এসব অভিযোগের পক্ষে কোন প্রমাণ পাওয়া যায় নি। আদালতে তোলা প্রায় সব অভিযোগই বিচারকরা খারিজ করে দিয়েছেন।

সবশেষ খবর - এই উদ্যোগকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

বুধবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনিই।

তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফল উল্টে দেবার এ চেষ্টা প্রায় সুনিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

তাদের কথা, বুধবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের ভুমিকা আনুষ্ঠানিকতা পালনের বেশি কিছু নয়।

কিন্তু মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার কিছু মিত্র বুঝিয়েছেন যে ভাইস প্রেসিডেন্টের হাতে নির্বাচনের ফল উল্টে দেবার ক্ষমতা আছে এবং তিনি চাইলে জো বাইডেনের ইলেকটরদের প্রত্যাখ্যান করতে পারেন।এসব পদক্ষেপ এর মধ্যেই রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে। সেনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এর মধ্যেই মি বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার সহযোগীদের আহ্বান জানিয়েছেন যেন তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করেন।

কিন্তু টেড ক্রুজের গোষ্ঠীর সেনেটররা বলছেন, চ্যালেঞ্জ তারা করবেনই। ভোট জালিয়াতির দাবিগুলো তদন্তের জন্য ১০ দিনের এক জরুরি অডিট করার দাবি করবেন তারা।

মি. ট্রাম্প বলছেন, এখনো “অনেক খেলা বাকি আছে।”

তিনি তার হাজার হাজার সমর্থককে আহ্বান জানিয়েছেন যেন তারা বুধবার ওয়াশিংটনে সমবেত হন এবং তার নির্বাচনী পরাজয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প