বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অনুমোদন, পরাজয় মেনে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অনুমোদন, পরাজয় মেনে নিলেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন। সেসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়। এতে মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টিটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।অবশেষে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা’ হস্তান্তরের কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিলেন ট্রাম্প। সংবাদের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প এক বার্তায় বলেছেন, আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে। ‘আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলার লড়াইয়ের এটি শুরু মাত্র। ’ এর আগে বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। এসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়। এতে মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টিটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 