সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ৪ ফুটবলার নিহত
ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ৪ ফুটবলার নিহত
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। টেক-অফের সময় হওয়া এই দুর্ঘটনায় দেশটির চতুর্থসারির ফুটবল ক্লাব পালমাসের সভাপতিসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন।
রোববার ব্রাজিলিয়ান কাপ খেলতে ছোট একটি এয়ারক্রাফ্টে উঠেছিল এই গ্রুপটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ কেউ বেঁচে নেই।
ক্লাব পালমাস এক বিবৃতিতে জানায়, দলটির প্রেসিডেন্ট লুকাস মেইরার সঙ্গে ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ে, রানুলে ও মার্কাস মোলিনারিসহ সবাই মারা গেছেন। পাইলট ওয়াগনারও এই ঘটনায় নিহত হয়েছেন।
ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট আগামী মঙ্গলবার কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে তাদের খেলার কথা ছিল। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে ২০১৬ সালে আরেক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই নিহত হন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 