রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তুরস্ককে এস-৪০০: হুমকি দিল বাইডেন প্রশাসন
তুরস্ককে এস-৪০০: হুমকি দিল বাইডেন প্রশাসন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।এর মাধ্যমে নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি শনিবার সাংবাদিকদের বলেছেন, “আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারো তুরস্ককে এস-৪০০ ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি।”
তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করেছে। ২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। ২০১৯ সলের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনো চলছে।
মার্কিন সরকার ২০১৭ সাল থেকেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকার দাবি করছে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেয়ার পাশাপাশি ন্যাটা জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে তুরস্ক ও রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আঙ্কারা বলেছে, দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 