শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব
১৪৯০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক প্রতিবেদকঃ আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা) কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম।নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ২ নম্বর সেট থেকে তাকে কিনে নেয় কলকাতা। নিলামে কলকাতার সঙ্গে সাকিবকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই দলে ভেড়াতে সক্ষম হয়। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের সাম্প্রতিক ফর্ম ছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন। একই নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। ৪ নম্বর সেটে আছে তার নাম। মাহমুদউল্লাহ রিয়াদ ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে এবং ৫০ লাখের ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সাইফ আছেন ১৯ নম্বর এবং মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে। ২০১১ সালে সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরু। এরপর এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে প্রায় নিয়মিত ছিলেন তিনি। এর আগে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে। মোস্তাফিজ এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবারের নিলাম শুরুর আগের চিত্র অনুযায়ী, বিদেশি ক্রিকেটারের কোটা বাকি ছিল মাত্র ২২ জনের। ফলে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ১০৬ জনই দল পাবেন না। আর ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা