মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » টিকা নিলেও বিদেশ যেতে লাগবে করোনা সনদ-স্বাস্থ্যমন্ত্রী
টিকা নিলেও বিদেশ যেতে লাগবে করোনা সনদ-স্বাস্থ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেও বিদেশ যেতে নেগেটিভ সনদ নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
যারা করোনা টিকার দু’টি ডোজ নেবেন, তাদের ক্ষেত্রে বিদেশ যেতে সনদ লাগবে কি না-এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবশ্যই লাগবে। যে দেশে যাবে তারা এটা দেখতে চাইবে, সে ডাবল ডোজ নিয়েছে কিনা এবং কতদিন আগে নিয়েছে।
এ বিষয়টি অবশ্যই লাগবে…, ডাবল ডোজের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
দেশে সর্বশেষ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভারত থেকে আসে ২০ লাখ ডোজ করোনার টিকা।
সব মিলিয়ে তিন দফায় মোট ৯০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে।
বিকল্প কোনো দেশের সঙ্গে করোনার টিকা আনা নিয়ে আলোচনা হচ্ছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যেই আলোচনা করতে চায় তাদের সঙ্গে আলোচনা করি।
যারা আবেদন করেছে তার মধ্যে ভারতের বায়োটেক আছে। এছাড়া চাইনিজ একটি সরকারি কোম্পানিও আছে। রাশিয়ার সঙ্গে কথা কিছু আছে চিঠিপত্র পর্যায়ে, কমপ্লিট লেভেলে এগিয়ে আসেনি এখনও।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনগুলো রাখার তাপমাত্রা অনেক কম, সেগুলো আমাদের দেশে ব্যাপকহারে ব্যবহার করা কঠিন। সেজন্য ওই সব টিকায় অগ্রাধিকার দিতে হবে যেগুলো আমরা দুই থেকে আট ডিগ্রিতে রাখতে পারি, যেটা আমরা এখন করে আসছি।




বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা 