শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিএনপির বিভাগীয় সমাবেশঃ রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিএনপির বিভাগীয় সমাবেশঃ রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
৮০৯ বার পঠিত
মঙ্গলবার, ২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির বিভাগীয় সমাবেশঃ রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে আজ মঙ্গলবার বেলা দুইটায়। এই সমাবেশ কেন্দ্র করে গতকাল সোমবার থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ আছে। আজ সকালে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কেউ টিকিট বিক্রি করছে না। কোনো গাড়িও রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে না, বাইরে থেকেও রাজশাহীতে কেউ ঢুকছে না। এ অবস্থায় আগের দিনের মতোই যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো অর্ধেক করে খোলা রাখা হয়েছে। ভেতরে বাসের কর্মচারীরা বসে আছেন। কিন্তু তাঁরা কোনো টিকিট বিক্রি করছেন না। হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম বলেন, তাঁরা কোনো টিকিট বিক্রি করার অনুমতি পাননি। মালিক সমিতি অনুমতি না দিলে তাঁরা টিকিট বিক্রি করবেন না।

কাউন্টারের সামনে পাওয়া গেল ঢাকায় কর্মরত আবুল বাশার নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় তাঁর কর্মস্থলে ফিরতে হবে। কিন্তু বাস নেই। এখন কী করবেন, ঠিক করতে পারছেন না। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাজমা বেগম তাঁর ছেলেমেয়ে নিয়ে গতকাল রাজশাহীতে এসেছিলেন চিকিৎসক দেখাতে। সকালে এসে টার্মিনালে বাচ্চাদের নিয়ে বসে আছেন বাসের অপেক্ষায়। বাস চলাচল না করায় বাড়ি ফেরার কোনো ব্যবস্থা করতে পারেননি তিনি। নাজমা বেগম বলছেন, যদি কোনো যানবাহন না পান তাহলে তাঁকে আবার বোনের বাসায় ফিরে যেতে হবে। রাজশাহী নগরের মুন্নাফের মোড় থেকে বাস কাউন্টারে এসেছেন ইউসুফ আলী। তিনি ঢাকায় যাবেন। জানতেন না যে বাস চলাচল বন্ধ আছে। বাধ্য হয়ে রিকশা নিয়ে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।

বাস বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের বিষয়ে পুলিশের কিছু করার আছে কি না, জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, তাঁরা চেষ্টা করছেন কিছু করা যায় কি না।

বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বাস টার্মিনাল এলাকায়
বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বাস টার্মিনাল এলাকায়
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ২০১৮ সালে রাজশাহী বিভাগের সম্মেলনের সময় একইভাবে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। মোটরসাইকেল পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তারপরও রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে তিল ধারণের ঠাঁই ছিল না। এবারও বাস বন্ধ করে দেওয়ায় মানুষের মধ্যে এক ধরনের জেদ তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, সম্মেলন সফল হবে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প