শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | সম্পাদকীয় » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল, বাঙালি জাতির মুক্তির সনদ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | সম্পাদকীয় » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল, বাঙালি জাতির মুক্তির সনদ
২৩৪৮ বার পঠিত
রবিবার, ৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল, বাঙালি জাতির মুক্তির সনদ

---এম ডি জালালঃ ১৯৭১ সালের সেই উত্তাল দিনগুলোয় স্বাধীনতার ঘোষণা শুনতে উদগ্রীব মুক্তিকামী জনতার উদ্দেশে ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন- রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব; এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স, বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বস্তুত এই ভাষণই পরবর্তী সময়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল। ভাষণটির তাৎপর্য এত গভীর ও সুদূরপ্রসারী যে, এটিকে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কো। একই সঙ্গে এই কালজয়ী ভাষণটি ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে সংরক্ষিত হয়েছে।

বস্তুত এ ভাষণেই বাঙালি জাতি তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পেয়েছিল। সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। প্রকৃতপক্ষে ভাষণটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। শুধু বাঙালি জাতি নয়, ৭ মার্চের ভাষণ যে কোনো নিপীড়িত জাতির মুক্তির দিশা, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার অনন্ত প্রেরণা। বিশেষত ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভাষণটি বিশ্বের সর্বত্র এবং সর্বকালে মুক্তিকামী জনগণের পথপ্রদর্শক হয়ে থাকবে।১৯৭১ সালের ৭ মার্চ বিকাল ৩টা ২০ মিনিটে লাখো মানুষের সম্মিলনে বঙ্গবন্ধু ১৯ মিনিট ধরে একনাগাড়ে উচ্চারণ করে গেছেন একেকটি প্রেরণাদায়ক শব্দ। তার দরাজ কণ্ঠে ফুটে উঠেছে বাঙালির ২৪ বছরের বঞ্চনার ইতিহাস, অতঃপর বাঙালির কী করা উচিত তার দিকনির্দেশনা। সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি তাদের উজ্জীবিত করেছেন দেশপ্রেমে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে উচ্চারণ করেছেন সাবধানবাণী। নিঃশঙ্কচিত্তে তিনি হয়ে উঠেছিলেন এক মহাবিদ্রোহী। ৭ মার্চের ভাষণের একটি বড় বৈশিষ্ট্য হল, বঙ্গবন্ধু এই ভাষণে কোনো হঠকারী বক্তব্য দেননি। তিনি এমনভাবে কথা বলেছেন, যাতে বাঙালি বিভ্রান্ত না হয়ে সুচিন্তিতভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, অন্যদিকে পাকিস্তানি শাসকরা তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিতে না পারে। বস্তুত একটি বিদ্রোহাত্মক সময়ে এর চেয়ে উত্তম ভাষণ আর কারও পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এক কথায়- মর্মবস্তুতে, ভরাট কণ্ঠের ওঠানামায়, বাক্য বিন্যাসে, রাজনীতির কৌশলে এ ছিল এক অনবদ্য ভাষণ। এ ভাষণের পর তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে পাকিস্তানি শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। বাকি ছিল শুধু একটি মুক্তিযুদ্ধের অপেক্ষা।

৭ মার্চের ভাষণ আজ শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বসভায় আমরা গর্বিত এ কারণে যে, আমাদেরই এক মহান নেতা এমন একটি ভাষণ দিয়েছিলেন যা হয়ে উঠেছে কালজয়ী। মহাকালের ধারায় যতদিন থাকবে বিশ্বসভ্যতা, ততদিন এ ভাষণের অবদান অক্ষুণ্ন থাকবে- এ কথা বলা যায় নিশ্চিতভাবেই।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প