রবিবার, ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ সারাদেশের সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
এদিকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 