মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
বিবিসি২৪নিউজ, ক্রীড়া প্রতিবেদক ঢাকাঃ সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন । যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিবের প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।তৃতীয় সন্তান আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম দেন গত ১ জানুয়ারির একটি পোস্টে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
অবশেষে নতুন বছরের সেই অতিথি এল গতকাল। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।




ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত 