শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রয়টার্সে ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রয়টার্সে ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক
১০৪৬ বার পঠিত
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রয়টার্সে ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী রয়টার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।

৪৭ বছর বয়সী গ্যালোনি বর্তমানে রয়টার্সের অন্যতম শীর্ষস্থানীয় একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসেই অবসরে যাচ্ছেন অ্যাডলার। তাঁর নেতৃত্বকালে রয়টার্স কয়েক শ পুরস্কার পায়। তার মধ্যে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারও রয়েছে।

গ্যালোনি রোমের অধিবাসী। তিনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। রয়টার্সের আগে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করেন।

রয়টার্স যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সংবাদ সংস্থাটির নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন গ্যালোনি।

বর্তমানে বিশ্বজুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স।

রয়টার্স লাভে রয়েছে। এই লাভের পরিমাণ আরও বাড়াতে চান রয়টার্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গ্যালোনি তাঁর সহকর্মীদের বলেছেন, তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে রয়টার্সের সবচেয়ে বড় গ্রাহক রিফাইনিটিভের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা।

গ্যালোনি লন্ডনে থাকেন। রয়টার্সের বার্তাকক্ষে তাঁর উপস্থিতিকে ‘ক্যারিশমেটিক’ হিসেবে অভ্যন্তরীণভাবে বর্ণনা করা হয়। ব্যবসায়ের খবরাখবরের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে।

সহকর্মীদের গ্যালোনি বলেছেন, তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—রয়টার্স ডিজিটালকে সমৃদ্ধ করা এবং ব্যবসার বিষয়গুলোকে আরও উৎসাহিত করা।

রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বপালনের পর গ্যালোনি সংবাদ সংস্থাটির প্রধান সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন। ১৯ এপ্রিল তাঁর নিয়োগ কার্যকর হবে।

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে রয়টার্সের ঘোষণায় গ্যালোনি বলেছেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বাধীন, বিশ্বস্ত ও বিশ্বব্যাপী রিপোর্টিংয়ের মাননির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকে ভরা বিশ্বমানের একটি নিউজরুমের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য একটি সম্মানের বিষয়।

পেশার শুরুর দিকে গ্যালোনি রয়টার্সের ইতালিয়ান ভাষার সংবাদসেবায় কাজ করেন। তিনি একপর্যায়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় যোগ দেন। ১৩ বছর সেখানে কাজ করার পর ২০১৩ সালে তিনি রয়টার্সে ফিরে আসেন।গ্যালোনি হার্ভার্ড ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প