শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের ধারণা, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও আছেন। নিজের গুলিতেই মারা যান তিনি।
পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম উইশ-টিভিকে ফেডেক্সের কর্মী জেরেমিয়াহ মিলার বলেন, তিনি এক বন্দুকধারীকে গুলি করতে দেখেন।আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়েন।
জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তাঁরা ধারণা করছেন।
ফেডেক্সের একজন মুখপাত্র হামলার বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার কাজগুলো হতো অফিসটি থেকে।
ফেডেক্সের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তাঁরা কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করছেন।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 