শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন খালেদা জিয়া, চিকিৎসা বাসাতেই
১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন খালেদা জিয়া, চিকিৎসা বাসাতেই
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ করোনা আক্রান্ত হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়ে জ্বর এসেছে। তিনি ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন। তবে আপাতত বাসাতেই চিকিৎসা চলবে। প্রয়োজন হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হবে।
শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসক বলেন, ‘বেগম জিয়া ১০২ ডিগ্রি জ্বরে ভুগেছিলেন। তবে সার্বিকভাবে তার শারীরিক যে অবস্থা, তাতে হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই। বাসায় তার চিকিৎসা চলবে। সবকিছু মিলিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’
ডা. এফ এম সিদ্দিকী বলেন, করোনা আক্রান্তের নবম তম দিন পার করছেন খালেদা জিয়া। এটা তার জন্য জটিল সময়। তবে ১০২ ডিগ্রি জ্বর এলেও তার ব্লাড প্রেসার ভালো আছে বলে জানান চিকিৎসক।
গত ১০ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। ১৫ এপ্রিল চিকিৎসকরা তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট বেশ ভালো।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 