শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশসহ ১৫০টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে- যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশসহ ১৫০টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে- যুক্তরাষ্ট্র
১৪৯৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশসহ ১৫০টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে- যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ করোনাভাইরাস সংক্রমণের অত্যন্ত উচ্চ হারের কারণে বাংলাদেশসহ অন্তত দেড়শ’টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই যোগ হয়েছে ১১৬টি দেশের নাম।গত মঙ্গলবারের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় নাম ছিল ৩৪টি দেশের। কিন্তু এখন সেটি ১৫০তে দাঁড়িয়েছে। বিজ্ঞাপন অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১১৬টি দেশের ওপর চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। তবে তালিকা সম্প্রসারণের এই কাজ কখন শেষ হবে তা জানানো হয়নি। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিশ্বের ৮০ ভাগ দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় আনতে পারে।  মার্কিন প্রশাসনের দাবি, বিভিন্ন দেশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়নি। বরং তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা পরিমার্জনের প্রতিফলন, যা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিদ্যমান মহামারি সংক্রান্ত নির্দেশনার ওপর আরও বেশি নির্ভর করবে। তবে এই সতর্কতা বাধ্যতামূলক নয়, এর মাধ্যমে মার্কিনিদের ওপর কোনও ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানানো হয়েছে। বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানি, ফিনল্যান্ড, মিসর, তুরস্ক, সুইজারল্যান্ড প্রভৃতি। আর চীন-জাপানের মতো কিছু দেশের ওপর তৃতীয় মাত্রার সতর্কতা জারি রেখেছে মার্কিন কর্তৃপক্ষ। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে মার্কিনিদের ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ইউরোপের বড় অংশ, চীন, ব্রাজিল, ইরান ও দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি ভ্রমণ করেছেন, এমন অ-মার্কিনিদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না