শনিবার, ৮ মে ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে। শনিবার (০৮ মে) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। আগামীকাল ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ মে থেকে আরও ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির পরে পূর্বের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে শুধুমাত্র যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারা অনুমতি নিয়ে ফিরতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকরা বেনাপোল, বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 