শনিবার, ১৫ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থনপুষ্ট ইসরাইলের মারণাত্মক হামলা
যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থনপুষ্ট ইসরাইলের মারণাত্মক হামলা
![]()
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বহু দশক ধরে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থেকেছে অবিচলI তবে ২০১৪ সালের পর, সর্বশেষ ইসরাইলি-ফিলিস্তিনি লড়াই এখন বহু ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এবং তারা ইসরাইলি বিমান হামলায় অন্ততঃ ৮৩ জনের মৃত্যুর পর প্রতিবাদ জানাতে শুরু করেছেনI তবে রিপাবলিকান দল, ইসরাইলের প্রতি সমন্বিত সমর্থন ব্যক্ত করেI উইসকনসিনের কংগ্রেসম্যান, মার্ক পাকান টুইটার মারফত জানান, “আমরা শুধুমাত্র হামাসদের রকেট হামলার নিন্দা জানাতে পারিনাI পক্ষান্তরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি পুলিশের হামলা, প্রতিবাদকারীদের ওপর হামলা এবং ফিলিস্তিনি শিশু হত্যার বিষয়টি অবজ্ঞা করতে পারিনা”I ডেমোক্র্যাটিক দলীয় সদস্যা. আলেক্সান্দ্রা ওক্যাসিও কর্টেজ, রাশিদ তালেব এবং ইলহাম ওমর দুটি পক্ষকে সংঘাতের জন্য দোষারোপ না করে, ইসরাইলি আগ্রাসনের ওপর মনোযোগ নিবদ্ধ করেনI আলেকজান্দ্রা ওক্যাসিও কর্টেজ বলেন, “আমরা পূর্ব জেরুসালেমের শেইখ জাররা’র জনগণ এবং পবিত্র রমজান মাসে ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়া জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি”I




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 