চীনকে কড়া বার্তা দিল আমেরিকা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ বেঈজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশে পাড়ি দিল মার্কিন রণতরী।
গত মঙ্গলবার (১৮ মে) চিন ও তাইওয়ানের মাঝের জলরাশি (তাইওয়ান প্রণালী) দিয়ে পাড়ি দেয় আমেরিকার রণতরী ‘ইইউএসএস কার্টিস উইলবার’। মার্কিন নৌবাহিনীর অন্তর্ভুক্ত আরলে বুর্ক ক্লাসের এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারটিতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র।
যা মাঝ সমুদ্র থেকেই শত্রুপক্ষের যে কোনও ঘাঁটিতে অতি সহজেই হামলা চালাতে পারে।
এই বিষয়ে এক বিবৃতি জারি করে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর টহল আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি নিজেদের দায়বদ্ধতা তুলে ধরা। আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের যে কোনও জায়গায় নিজেদের কাজ চালিয়ে যাবে মার্কিন সেনারা।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে রীতিমতো আগ্রাসী হয়ে উঠেছে বেঈজিং। আন্তর্জাতিক জলরাশির অনেকটাই নিজেদের বলে দাবি করছে কমিউনিস্ট দেশটি। ফলে আমেরিকা ও জাপান, তাইওয়ানের মতো পড়শি দেশগুলির সঙ্গে সংঘাতে জড়িয়েছে শি জিনপিং প্রশাসন।
এদিকে, চীনের চাহিদা যে সর্বগ্রাসী হতে চলেছে তা বহুকাল আগেই বুঝতে পেরেছে আমেরিকা।
সম্প্রতি এক মার্কিন সেনাকর্তা সতর্ক করেছেন যে, তাইওয়ান দখল করতে হামলা চালাতে পারে চীন। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে ফের দ্বীপরাষ্ট্রটির আকাশসীমায় অনুপ্রবেশ করে চীনের যুদ্ধবিমান।





বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 