শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৯ জুন ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রাজিলের জয়ে-পয়েন্ট হারাল আর্জেন্টিনা
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রাজিলের জয়ে-পয়েন্ট হারাল আর্জেন্টিনা
১২১০ বার পঠিত
বুধবার, ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলের জয়ে-পয়েন্ট হারাল আর্জেন্টিনা

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি । অন্যদিকে নেইমার ও পাকুয়েতার গোলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারালো ব্রাজিল। এখন পর্যন্ত খেলা ৬টি ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ৩টি করে জয় ও ড্র নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

বুধবার (৯ জুন) প্যারাগুয়ের এস্তাদিও ডিফেন্সরসে তাদের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে খেলতে নামে ব্রাজিল। এর আগে ৫টি ম্যাচে জয় পাওয়া ব্রাজিল এই ম্যাচেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়। শুরুতেই নিজে গোল করে ও শেষে যোগ করা সময়ে গোলে সহায়তা করে ম্যাচে দারুণ ভূমিকা রাখেন সুপারস্টার নেইমার।

কদিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। নিজেদের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল শুরু করবে দক্ষিণ আমেরিকার সবচেয়ের জমজমাট এই আসর। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা জয়ে ফুরফুরে মেজাজেই শুরু করতে পারবেন নেইমার- গ্যাব্রিয়েল জেসুসরা।

প্রথমার্ধে ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। দুই দলই সমানতালে লড়তে থাকলেও দেখা পাচ্ছিল না গোলের। খেলা যখন অন্তিম সময়ে ঠিক তখনি আবারও নেইমার আসেন ত্রাতা হয়ে। এবার গোল করেননি অবশ্য; গোল করিয়েছেন সতীর্থ পাকুয়েতাকে দিয়ে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন পাকুয়েতা। তিনি দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেডের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। শেষ পর্যন্ত ব্রাজিল মাঠ ছাড়ে ২-০ গোলে।

এদিকে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে। ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারাদেসের কল্যাণে শুরুর ৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে মিগুয়েল বোর্জার হেডে পয়েন্টে খোয়ান মেসিরা। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে মুরিয়েল ফ্রুটো পেনাল্টি থেকে ১টি গোল শোধ করেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা মাঠ ছাড়ে ২-২ গোলে।

এই জয়ের মধ্যে দিয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে ৬ ম্যাচে ১টিতে হেরে ও ৪টিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান সপ্তম স্থানে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এটি প্যারাগুয়ের প্রথম হার।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না