শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৯ জুন ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা
১০৭৯ বার পঠিত
বুধবার, ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্বের বাস অযোগ্য শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার নাম রয়েছে ১৩৭ নম্বরে। অর্থাৎ, বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ। তালিকায় সবার নিচে থাকা শহরটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। গত বছরের চেয়ে অবশ্য এবার এক ধাপ এগিয়েছে ঢাকা। ওই তালিকায় ঢাকার নাম ছিল ১৩৮ নম্বরে। তার আগের বছর ছিল ১৩৯ নম্বরে। তালিকায় স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট পেয়েছে ঢাকা। স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে পেয়েছে ২৬ দশমিক ৮ পয়েন্ট।

এবারের তালিকায় শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহর। এরপর রয়েছে যথাক্রমে জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের রাজধানী টোকিও। শীর্ষ ১০-এ থাকা বাকি শহরগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন। অর্থাৎ, টপ টেনে থাকা ১০টি শহর মূলত পাঁচটি দেশের।

ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, ‘অকল্যান্ড শীর্ষে উঠে এসেছে কোভিড নিয়ন্ত্রণের জন্য। যেভাবে চটজলদি ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করে দেশের প্রশাসন এতদিন নাগরিক জীবন সচল রেখেছে, তাতে তাদের স্কোর অনেকটাই বেড়েছে।’ ঠিক একই কাজ ইউরোপের দেশগুলো সফলভাবে করতে পারেনি। তাই তারা ক্রমশ পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকেরা।

গত কয়েক বছর ধরে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ছিল ভিয়েনা। কিন্তু তারা এবার ১২ ধাপ নিচে নেমেছে। যে ১০টি শহর সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে, তার মধ্যে আটটিই ইউরোপের কোনও না কোনও শহর। এই পতনের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানির হামবুর্গ। ৩৪ সিঁড়ি বেয়ে ৪৭তম স্থানে নেমে এসেছে শহরটি।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা