শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১২ জুন ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাকিবের তিন ম্যাচ নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাকিবের তিন ম্যাচ নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা
১৩০০ বার পঠিত
শনিবার, ১২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবের তিন ম্যাচ নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া প্রতিবেদক, ঢাকাঃ সাকিব আল হাসানের শাস্তি ঘোষণা নিয়ে চলেছে একের পর এক নাটক। প্রথমে মোহামেডানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, চার ম্যাচ নিষিদ্ধ সাকিব। এরপর বলা হয়, না ওটা সত্যি নয়। পরে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন আয়োজন করবে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। কিন্তু পরে সেটাও বাতিল করা হয়।

অবশেষে সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে কথা বলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। সেখানেই ঘোষণা করা হয়, সাকিব আল হাসান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ। সঙ্গে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা।

সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার সাথে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরী। সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে এ ঘটনায় আর কোনো শুনানি অনুষ্ঠিত হবে না।

সংবাদ সম্মেলনে সাকিবের শাস্তি প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমরা সাকিবের পুরো জিনিসটা যা দেখেছি, আচরণবিধির লেভেল থ্রি’র দুটি অপরাধ করেছেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

শাস্তি ঘোষণার আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা হয়েছে সিসিডিএমের। কাজী ইনাম বলেন, ‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। কি কারণে এটা হলো, সেটিও জানতে চেয়েছেন তিনি। তিনদিন পর মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। দুইদিনের মধ্যে বসব, আলোচনা করব। এই লিগ নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে, সেগুলো আমরা শুনব।’

সাকিবের বিরুদ্ধে তদন্ত করবেন কি না? জানতে চাইলে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘যখন একটা খেলা হয়, তার মধ্যে যে ঘটনা ঘটে, সেটির রিপোর্ট দেবেন আম্পায়ার আর ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন। সেই অনুযায়ীই সিদ্ধান্ত হয়েছে।

শোনা গিয়েছিল চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হবে সাকিবকে। কিন্তু সেটা কেন তিন ম্যাচ হলো? জবাবে কাজী ইনাম বলেন, ‘ম্যাচ রেফারি আর আম্পায়ারদের রিপোর্টে তো লেভেল থ্রি দেখেছি আমরা, তার শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা। কোনো ক্লাব কি বলেছে, সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারব না।’

সাকিব শাস্তি মেনে নিয়েছেন জানিয়ে কাজী ইনাম বলেন, ‘সাকিব লেভেল থ্রি’র ভঙ্গের দুটি অপরাধ করেছেন। সাকিবকে সেটা জানানো হয়েছে। তিনি সেটা মেনে নিয়ে কাগজে স্বাক্ষর করেছেন।’



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না