শুক্রবার, ১৮ জুন ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও
ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ রাজধানী
ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গতকালই তাঁদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।
ব্যাংকটির বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক, এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানানো যায়নি।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 