শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ জুন ২০২১
প্রথম পাতা » খেলাধুলা » কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরবেন মেসিরা
প্রথম পাতা » খেলাধুলা » কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরবেন মেসিরা
৮৭৩ বার পঠিত
রবিবার, ২৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরবেন মেসিরা

বিবিসি২৪নিউজ,খেলা ডেস্কঃ কোপা আমেরিকায় বাংলাদেশ সময় পরশু ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল এর মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের শীর্ষ দল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। এ ম্যাচ খেলে আর্জেন্টিনায় ফিরবেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাহলে কোয়ার্টার ফাইনাল?

হ্যাঁ, সেমিফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচ খেলার আগে আর্জেন্টিনা দল আবারও ফিরবে ব্রাজিলে।খ---বরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্টিনার এজেইজায় ফিরবেন মেসিরা। বৃহত্তর বুয়েনস এইরেস অঞ্চল অধিভুক্ত একটি শহর এজেইজা।

সংবাদমাধ্যমটি এর আগে জানিয়েছিল, কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দল তাঁবু খাটিয়েছে তাদের দেশেই। নিজেদের দেশ থেকেই ম্যাচের আগে ব্রাজিলে গিয়ে খেলে আবার ফিরছে দেশে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা দল ব্রাজিলেই ছিল। কারণ, মাঝে দুই দিন বিরতির পর তারা প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে।

এর আগে খবর বেরিয়েছিল, কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা দল দেশে না–ও ফিরতে পারে। প্রস্তুতিটা সারতে পারে ব্রাজিলে থেকেই। কিন্তু টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ খেলে মেসিদের দেশে ফেরার এ সিদ্ধান্ত ব্রাজিলে করোনা সংক্রমণের জন্য কি না, তা জানায়নি সংবাদমাধ্যম।

করোনা মহামারিতে দুর্বিষহ সময় পার করছে ব্রাজিল। মৃতের সংখ্যা পাঁচ লাখ পেরিয়ে গেছে। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে কিছুদিন বিরতি থাকার জন্যও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে কে কে থাকবেন, তা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। ছয়জন খেলোয়াড় এরই মধ্যে হলুদ কার্ড দেখেছেন। বলিভিয়ার বিপক্ষেও হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই ঝুঁকিটা নিতে চাইবেন না। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘোচানোর এ মিশনে শেষ আটের লড়াইয়ে পুরো প্রস্তুতি নিয়েই দল মাঠে নামাবেন তিনি। আর সে জন্যই কোয়ার্টার ফাইনালে মেসিকে ফুরফুরে শরীরে পেতে বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে।

৩ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক