শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চেক রিপাবলিককে হারিয়ে সেমিতে ডেনমার্ক
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চেক রিপাবলিককে হারিয়ে সেমিতে ডেনমার্ক
৮৯০ বার পঠিত
রবিবার, ৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেক রিপাবলিককে হারিয়ে সেমিতে ডেনমার্ক

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটে এক একটা ম্যাচ উত্তেজনার একেক রং ছড়াচ্ছে। বাকু অলিম্পিক স্টেডিয়ামে চেক রিপাবলিক আর ডেনমার্কের লড়াইয়েও তার ব্যত্যয় হলো না।

হাড্ডাহাড্ডি এক ম্যাচ উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। যে ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ হাসি হাসল ডেনমার্ক। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ড্যানিশরা।

প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। যদিও ডেনমার্কের আক্রমণগুলো ছিল বেশি গোছানো। ফল পেতে সময় লাগেনি একদম।

৫ মিনিটের মাথায় ডানদিক থেকে নেয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে বল বক্সের মাঝ বরাবর পেয়ে নিচু হেডে ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি (১-০)।

১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন ডেলানি। কিন্তু ডানদিক থেকে লারসেনের ক্রস বাইরে দিয়ে মেরে দেন ড্যানিশ মিডফিল্ডার।

২২ মিনিটে নিজেদের বিপদ ডাকতে যাচ্ছিলেন ডেনমার্ক গোলরক্ষক কেসপার স্মাইকেল। তার পাস সরাসরি চলে গিয়েছিল প্রতিপক্ষের মেসোপাস্টের কাছে। মেসোপাস্ট দূরের পোস্টে বল দেন হলসকে। হলসের একদম কাছে থেকে নেয়া শট এবার অবশ্য দারুণভাবে বাঁচিয়ে দেন স্মাইকেলই।

৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস বক্সের মধ্যে মার্টিন বে্রথওয়েট মাথা লাগাতে না পারলেও তার ডানপাশে ডলবার্গ পা ধরে দিয়ে ঠিকই জালে জড়িয়ে দেন (২-০)।

দুই মিনিটের মাথায় আরেকটি আক্রমণ ডেনমার্কের। ডানদিকে ডেলানির একা নিয়ে যাওয়া বল থেকে জোরালো শট কোনোমতে আটকে দেন চেক গোলরক্ষক টমাস ভাচলিক।

চেক রিপাবলিক বেশ কয়েকটি কর্নার পেয়েছে। সুযোগও তৈরি করেছিল। কিন্তু ডেনমার্কের রক্ষণ সে সব সামলে নেয়। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ড্যানিশরা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়।
ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।

আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে এরপরও। যার মধ্যে চেক রিপাবলিকই অনেকটা এগিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো তাদের।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না