শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত চায় যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত চায় যুক্তরাষ্ট্র
৮৩৬ বার পঠিত
রবিবার, ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের  রাজধানী ঢাকার অদূরে জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনার যথাযথ তদন্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক টুইট বার্তায় আশা প্রকাশ করেন, মারাত্মক ওই অগ্নিকাণ্ডের ঘটনার এমন তদন্ত হবে, যাতে এর রহস্য উদঘাটনের পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা যায়। ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে এটি জরুরি বলে মনে করেন তিনি। অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমেবেদনা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লিখেন- বাংলাদেশের কারাখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যুর খবরে আমরা খুবই কষ্ট পেয়েছি। ভিকটিমদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের পৃথক টুইট বার্তায় বলা হয়- ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক দরজার ভেতরে আটকা পড়েছিলেন, যার কারণে সাম্প্রতিক অগ্নিকাণ্ডটি এতোটা ভয়াবহ রূপ ধারণ করে। যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সব নিয়োগকর্তার গুরুদায়িত্ব হচ্ছে তাদের কর্মীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা।

ওদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফেও অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নিজ অ্যাকাউন্ট থেকে প্রচারিত টুইট বার্তায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি দূতাবাসের আন্তরিক সমবেদনা রয়েছে জানিয়ে আহতদের সুচিকিৎসা এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট জনকে এরইমধ্যে আটক করেছে পুলিশ। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ঘটনাটিকে ‘হত্যা’র সঙ্গে তুলনা করে বলেছেন, এর জন্য মামলা হয়েছে, তদন্ত চলছে। তদন্তে দায়ী প্রমাণিত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা