শিরোনাম:
●   ১২ মার্চ বসছে সংসদ ●   শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল ●   মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ●   ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ●   এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি ●   উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? ●   সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী ●   জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির ●   পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ●   তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান
ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় হাশেম-সহ আটজন হত্যা মামলায় গ্রেফতার, ৪ দিনের রিমাণ্ড
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় হাশেম-সহ আটজন হত্যা মামলায় গ্রেফতার, ৪ দিনের রিমাণ্ড
১০৬৫ বার পঠিত
রবিবার, ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় হাশেম-সহ আটজন হত্যা মামলায় গ্রেফতার, ৪ দিনের রিমাণ্ড

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেটির মালিকসহ আট জনকে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে একটি আদালত।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানিয়েছেন, আটককৃতদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে ৪দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে আটকের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আটককৃতদের মধ্যে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ নামক কারখানাটির স্বত্বাধিকারী এমএ হাশেমও রয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বহুতল এই কারখানা ভবনটিতে আগুন লেগে এখন পর্যন্ত অন্তত ৫২ জন মানুষ মারা গেছে।নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শ্রমিক বলে জানা যাচ্ছে।

দমকল বাহিনী প্রাথমিকভাবে তদন্ত করে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশিরভাগ ফ্লোরের দরজা বন্ধ থাকায় মানুষ বের হতে না পেরে নিহতের এত ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

এদিকে দমকল বাহিনীর উপ পরিচালক দেবাশীষ বর্ধন জানাচ্ছেন, ওই কারখানার মূল উদ্ধার তৎপরতা শুক্রবারই শেষ করা হয়েছে।

জীবিত বা মৃত কাউকে উদ্ধার করার সম্ভাবনা কম, তবে যদি পাওয়া যায় এই আশায় এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার সন্ধ্যে নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা শেষ করা হবে বলে তিনি জানান।

এদিকে যারা নিহত হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শনিবার মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

নিখোঁজদের অনেক স্বজনকেই শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে দেখা গেছে।যা বলছে কারখানার মালিক পক্ষ
কারখানাটির ভবনের চারতলায় তালাবদ্ধ থাকায় এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকার যে অভিযোগ করেছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন, সে ব্যাপারে সজীব গ্রুপের মালিক এম. এ. হাসেমের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মালিকের পক্ষ থেকে ঐ গ্রুপের একজন ম্যানেজার কাজী রফিকুল ইসলাম বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন।

“ইকুইপমেন্ট (যন্ত্রপাতি) এনাফ (যথেষ্ট) পরিমাণ ছিল। আমার অ্যালার্ম দেয়ার জন্য সবকিছু ছিল,” বলেন মি. ইসলাম।

তিনি আরও বলেন, “আপনার নীচতলায় আগুন ধরার কারণে পুরাটা ছড়ায় গেছে।”

এই ঘটনার ক্ষেত্রে বড় অভিযোগ এসেছে যে, ভবনে তালাবদ্ধ ছিল, সেকারণে শ্রমিকরা বের হতে পারেননি। ফায়ার সার্ভিস এই অভিযোগ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানাটির মালিক পক্ষের কাজী রফিকুল ইসলাম বলেছেন, “এটি মিথ্যা কথা, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।”

কিন্তু ফায়ার সার্ভিস বলেছে, আগুন নেভানোর পর তারা চারতলায় তালাবদ্ধ থাকায় একটি জায়গায় ৪৯ জনে মৃতদেহ পেয়েছেন। তাহলে সেটাকে কীভাবে মিথ্যা কথা বলছেন?

এই প্রশ্ন করা হলে কাজী রফিকুল ইসলাম বলেছেন, “যখন নীচ তলায় আগুনটা ধরেছে, তখন সবাই আতঙ্কে উপরে চলে গেছে।”

এখন এই যে এত মানুষের মৃত্যু হলো-এর দায়িত্বটা কে নেবে?

এই প্রশ্নে ইসলামের বক্তব্য হচ্ছে, “ডিসি মহোদয় এবং ডিআইজির সাথে কথা বলা হয়েছে। এটা আমাদের মালিক পক্ষ দেখবে। এদের ক্ষতিপূরণ সম্পূর্ণ ম্যানেজমেন্ট দেবে।”

কিন্তু ক্ষতিপূরণই শুধু বিষয় নয়। এই যে এতগুলো প্রাণহানি হলো, সেখানে একটা দায় দায়িত্বের প্রশ্ন আসে- এ ব্যাপারে কারখানাটির মালিকপক্ষের কাজী রফিকুল ইসলামের জবাব একই।

“এটা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

আইএলও-র উদ্বেগ:
রূপগঞ্জের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা আইএলও। সংস্থাটি এক বিবৃতিতে নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সংস্থাটি বলছে, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা মালিক ও কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপের গুরুত্বকে নতুন করে সামনে আনছে।



এ পাতার আরও খবর

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড
সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

আর্কাইভ

১২ মার্চ বসছে সংসদ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন