রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » খুলনায় আবারও একদিনে ৬০ জনের মৃত্যু
খুলনায় আবারও একদিনে ৬০ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধি : খুলনা বিভাগে একদিন করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা ত্রাস পাওয়ার পর আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়ালো।
রোববার (১১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (১০ জুলাই) ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়।
বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোর ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মেহেরপুরে ৫ জন, মাগুরা ৪ জন, ঝিনাইদহে ৩ জন ও বাগেরহাটে ২ জন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 