শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনায় এক দিনে ২২৬ মৃত্যু, শনাক্ত ১২ হাজারের বেশি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনায় এক দিনে ২২৬ মৃত্যু, শনাক্ত ১২ হাজারের বেশি
১২০৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় এক দিনে ২২৬ মৃত্যু, শনাক্ত ১২ হাজারের বেশি

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। সর্বশেষ ১১ দিনের মধ্যে শনাক্তের এই হার সর্বনিম্ন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিলেন ১২ হাজার ৩৮৩ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২১০ জনের। রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৪ শতাংশ।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৭৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫২ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪২ জন, রাজশাহীতে ২৪ জন এবং রংপুর বিভাগে ১৩ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও মাসখানেকের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ এবং করোনায় মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউন চলছে। সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহনও চলাচল বন্ধ রয়েছে। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে।

তবে এমন এক সময়ে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যখন দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় অষ্টম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। করোনায় দৈনিক মৃত্যুর দিক দিয়েও বাংলাদেশ এখন এই অবস্থানে। বিশ্বজুড়ে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৯৬ জন। আর মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪২ হাজার ৯২১ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল এবং তারপরে রয়েছে ভারত।

মঙ্গলবার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮৯৯ জন, আর এ সময় মৃত্যু হয়েছে ৮৬৪ জনের। ভারত রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকলেও গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে প্রতিবেশী দেশটিতে। এই সময়ে দেশটিতে ৩২ হাজার ৯০৬ জনের করোনা শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। সবশেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে, ৩৩ হাজার ৯৯৮ জন।

করোনার ডেলটা ধরনের দাপটে ধুঁকছে টিকা উৎপাদনকারী দেশ রাশিয়াও। মঙ্গলবার দেশটি আগের ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। ওই সময় রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭০২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা তালিকায় মৃত্যুর দিক দিয়ে তৃতীয় এবং রোগী শনাক্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এখনই সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা