শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদের পর কঠোর’ লকডাউনে শিল্প-কলকারখানা বন্ধ থাকবেঃ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদের পর কঠোর’ লকডাউনে শিল্প-কলকারখানা বন্ধ থাকবেঃ প্রতিমন্ত্রী
৭৮১ বার পঠিত
শনিবার, ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের পর কঠোর’ লকডাউনে শিল্প-কলকারখানা বন্ধ থাকবেঃ প্রতিমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘শিল্পকলকারখানা বন্ধ রেখে সবচেয়ে কঠোর একটা লকডাউন হতে যাচ্ছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট বিধিনিষেধ কঠোর হবে এ জন্য যে সবকিছুই বন্ধ থাকবে তখন। এটা হলে আমার মনে হয় কোভিড পরিস্থিতি ভালো নিয়ন্ত্রণে আসবে।’

আজ শনিবার চুয়াডাঙ্গার জাফরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজিবি-৬–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার, বিজিবির যশোর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, মেহেরপুরের জেলা প্রশাসক মনসুর আলম খান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার যে টাকা স্কুল-রাস্তা বা অন্য উন্নয়নকাজে খরচ করতে পারত, সেই টাকা খরচ হচ্ছে কেবল মাস্ক না পরার কারণে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘কোভিড মোকাবিলার ক্ষেত্রে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদের অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাদের পরামর্শগুলো খুবই উপযোগী। খুবই ভালো সিদ্ধান্ত তারা দেয়। কিন্তু একটি জিনিস পরিষ্কার। আমরা যত দিন পরিপূর্ণভাবে ভ্যাকসিন নিতে না পারছি, তত দিন মাস্ক পরতে হবে।’

ঈদের আগে আট দিন বিধিনিষেধ শিথিলের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘এই সময়ে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করলেও আমরা স্বাস্থ্যবিধি কিন্তু শিথিল করিনি। প্রত্যেকটি মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে। ঈদের আগের এই এক সপ্তাহ বিশেষ কারণে আমাদের চলাফেরার ওপর বিধিনিষেধ কিছুটা শিথিল করতে হচ্ছে। তবে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরে এবং খুব সতর্কতার সঙ্গে চলে, বিনা প্রয়োজনে কেউ বাইরে আসবে না, ঘরে থাকে।

প্রতিমন্ত্রী বলেন, কঠোর লকডাউন চলাকালে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে যাঁরা মাচায় বসে গল্প করবেন, বিজিবি তাঁদের বাড়িতে যেতে বলবে। অন্তত মাস্কটা পরতে বলবে। মাস্ক পরলে পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণ হবে, ততটাই দেশের অর্থনীতির জন্য ভালো। যখনই একটি মানুষ আক্রান্ত হবে, তার পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার যে টাকা স্কুল-রাস্তা বা অন্য উন্নয়নকাজে খরচ করতে পারত, সেই টাকা খরচ হচ্ছে কেবল মাস্ক না পরার কারণে। সে জন্য সবাইকে করোনার ঊর্ধ্বগতি টেনে ধরতে চেষ্টা করতে হবে।



এ পাতার আরও খবর

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ