শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের ৬০টি দেশে টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের ৬০টি দেশে টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৭৯৭ বার পঠিত
বুধবার, ৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের ৬০টি দেশে টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ আফগানিস্তান থেকে শুরু করে জিম্বাবুয়ে পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তান থেকে শুরু করে জিম্বাবুয়ে পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বহির্বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আরও বিস্তারিত আলোচনা করবেন আজ।

ঘোষণাটি এমন সময়ে দেয়া হোল যখন ভাইরাসের উচ্চ সংক্রামক ডেল্টা প্রকরণের ফলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা, যারা পুরোপুরি টিকা নিয়েছেন তাদেরকেও অভ্যন্তরীণ সমাবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিশ্বের টিকা ভাণ্ডার। ইতিমধ্যে বৈশ্বিক টিকা কার্যক্রম কোভ্যক্স এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ টিকা বিতরণ উল্লেখ করার মতো বিষয়। তবে তা বিশ্বের প্রয়োজনের ভগ্নাংশ মাত্র ।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে আগস্ট মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ডোজ ফাইজার টিকা পাঠানো শুরু করবে। এটি ২০২২ সালের জুন মাস নাগাদ বিশ্বের ১১০টি নিম্ন আয়ের দেশে যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার প্রতিশ্রুতির অংশ।

যে এক কোটি ১০ লাখ টিকা ইতিমধ্যে বিভিন্ন দেশকে দেয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রের টিকা কার্যক্রমের সময়ে অনেকের টিকা নেয়ার অনীহাসহ নানা কারণে উদ্বৃত্ত থাকা টিকা।

বারো বছরের ঊর্ধ্ব বয়সী মোটামুটি ৯ লাখ আমেরিকান এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ নেননি

জুন মাসের শেষ নাগাদ বাইডেন ৮ লাখেরও বেশি টিকা বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর পুরোটা সম্ভব হয়নি টিকা গ্রহিতা দেশগুলোর কৌশল ও নীতিগত নানা সমস্যার কারণে।

জুলাই মাসে অবশ্য টিকা পাঠানোর গতি বেশ বেড়ে যায়। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তার লক্ষ্যে কোভ্যক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ টিকা পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু দেশগুলোকে সহায়তার মাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়।

হোয়াইট হাউস বলেছে টিকা দেয়ার পরিবর্তে রাশিয়া বা চীনের মতো কিছু চাওয়া হয়নি। ঐ দুটি দেশ তাদের নিজস্ব দেশে উত্পাদিত টিকা দেয়ার বদলে ভু-রাজনৈতিক সুবিধা চেয়েছে ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প