শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
১০২১ বার পঠিত
বুধবার, ৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন।

এ ঘটনায় অচেতন হয়ে পড়েন আরও সাতজন। তারা সবাই শিশু। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ গ্রামে নেওয়ার জন্য নৌকা পদ্মা নদী পাড়ি দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মরদেহ বাখের আলী ঘাটে নামানো হবে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না