শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

BBC24 News
বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » কোভিড টিকা নিয়ে শাস্তি’ বক্তব্যে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » কোভিড টিকা নিয়ে শাস্তি’ বক্তব্যে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়
৮৩০ বার পঠিত
বুধবার, ৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোভিড টিকা নিয়ে শাস্তি’ বক্তব্যে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে আঠারো বছরের ওপরের কোন ব্যক্তি টিকা ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না বলে বাংলাদেশের একজন মন্ত্রী মঙ্গলবার যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব শেষে সাংবাদিকদের অবহিত করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সেই সময় তিনি বলেছেন, ১১ই অগাস্টের পর বিধিনিষেধ শিথিল থাকলেও ১৮ বছরের বেশি কেউ টিকা না নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ১৮ বছরের ঊর্ধ্বে কোন ব্যক্তি হেঁটে হোক অথবা যেকোনো বাহনেই হোক, কেউ বের হলে তাদের অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। না হলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ব্যবস্থা নেয়া হবে।

তবে মধ্য রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, ‘টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। ওই বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

এই বিষয়ে আর কোন ব্যাখ্যা দেয়া হয়নি।

তবে মঙ্গলবার যখন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই বক্তব্য দেন, সেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন। কিন্তু সেই সময় তিনি কোন দ্বিমত প্রকাশ করেননি।মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট-অফিস খুললেও, ভ্যাকসিন গ্রহণ না করে কেউ কর্মস্থলে আসতে পারবে না। যারা দোকানের কর্মী, শ্রমজীবী মানুষ, যানবাহনের কর্মী, তাদের ভ্যাকসিন নেয়ার সনদ থাকতে হবে।

স্বাস্থ্যবিধির আইন না মানলে সরকার প্রয়োজনে অধ্যাদেশ জারি করেও শাস্তির ব্যবস্থা করতে পারে বলে তিনি আভাস দেন।

৭ই অগাস্ট থেকে ১২ই অগাস্ট পর্যন্ত দেশব্যাপী যে টিকার ক্যাম্পেইন চালানো হবে, সেখানে শ্রমজীবী মানুষদের টিকা নিতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান মি. হক।

তবে বাংলাদেশে এখন টিকা নেয়ার ন্যূনতম বয়সসীমা নির্ধারিত রয়েছে ২৫ বছর। ফলে মন্ত্রীর এই ঘোষণার পরেই এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’