শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে অটল বাইডেন
আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে অটল বাইডেন
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ আফগানিস্তান তালিবানের দ্রুত দখল এবং আমেরিকার দীর্ঘতম লড়াই বন্ধে বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে যে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে প্রেসিডেন্ট জো বাইডেন অটল রয়েছেনI
স্তেফানোপোলিসকে বলেন এপ্রিলে সেনা প্রত্যাহারের যে ঘোষণা তিনি দিয়েছিলেন তাতে সামরিক বাহিনীর প্রস্থান ছিল তাঁর কথায় একটি “ সহজ বিকল্প” এবং এ ছাড়া কার্যকর ভাবে করার কিছুই ছিল না। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তালিবানের এতো দ্রুত ক্ষমতা দখল কেউ আশা করেনি, সে সম্ভাবনার কথা তিনি প্রত্যাহার কর্মসূচির ঘোষণার সময় থেকেই বারবার নাকচ করে আসছিলেনI
প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এই ধারণা যে তালিবান দখল করবে এবং ৩ লক্ষ সেনা, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং অস্ত্রে সজ্জিত করেছি, তারা হঠাত্ করে হার মানতে পারে বা হাল ছেড়ে দিতে পারে, আমার মনে হয় না এমনটি কেউ ভেবেছে”I
এ সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আফগান মিত্রদের সুশৃঙ্খল ভাবে উদ্ধারে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের দ্রুত পতন, তাঁর বৈদেশিক নীতির মূল্যায়নে সংশয়ের জন্ম দিয়েছে, যে বৈদেশিক নীতির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অভিজ্ঞ বলে ধরা হয়, কারণ সেনেট ফরেন রিলেশনস বিভাগে তাঁর বহু বছরের অভিজ্ঞতা রয়েছে।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 