শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ-সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুদকের নেই: হাইকোর্ট
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ-সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুদকের নেই: হাইকোর্ট
৮৮২ বার পঠিত
বুধবার, ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ-সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুদকের নেই: হাইকোর্ট

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ আদালতের অনুমতি ছাড়া কারও ব্যাংক হিসাব ফ্রিজ কিংবা সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (২৫ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর এ রায় প্রকাশিত হয়েছে।

ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ বা সম্পত্তি ক্রোকের বিষয়ে হাইকোর্ট রায়ে বলেছেন, কোনও ব্যক্তির সম্পত্তি ক্রোক বা ব্যাংক হিসাব ফ্রিজ করতে চাইলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিনিয়র স্পেশাল জজ বা বিচারিক আদালতে আবেদন করতে হবে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সন্তুষ্ট হয়ে আদেশ দিলে তখন ব্যাংক হিসাব ফ্রিজ বা সম্পত্তি ক্রোক করার সুযোগ রয়েছে। এমনকি সেই সম্পত্তি যদি অপরাধলব্ধও হয়ে থাকে।

আদালত বলেছেন, দুদকের কোনও তদন্ত কর্মকর্তা কারও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিতে পারেন না। কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতের আদেশে ব্যাংক হিসাব ফ্রিজ করার সুযোগ রয়েছে। দুদকের আইন ও বিধিতে কোনও অনুসন্ধান বা তদন্ত কর্মকর্তা এমনকি অন্য কোনও কর্মকর্তাকে এ ধরনের অপরাধলব্ধ সম্পত্তি ক্রোকের ক্ষমতা দেওয়া হয়নি।

প্রসঙ্গত, এর আগে দুদক কক্সবাজারে বেলায়েত হোসেন নামে এক ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠান। সেই চিঠির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্ট তার রায়ে সে চিঠির কার্যক্রম অবৈধ ঘোষণা করেন।

তাই এ মামলায় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যাংক হিসাব জব্দে যে চিঠি দিয়েছেন তা শুধু উদ্দেশ্যপ্রণোদিত, এখতিয়ারবহির্ভূত ও বেআইনিই নয়, ক্ষমতার অপব্যবহারও বটে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না