শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরলেন- রোনালদো
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরলেন- রোনালদো
৮৩৪ বার পঠিত
শনিবার, ২৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরলেন- রোনালদো

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে পর্তুগিজ তারকা রোনালদোকে স্বাগতম জানাল ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে আজ শুক্রবার সারাদিন রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিয়ে জোর গুঞ্জন চললেও শেষ মুহূর্তে আসরে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। দেন-দরবার শেষে সাবেক ক্লাবেই প্রত্যাবর্তন ঘটলো রোনালদোর।

৩৬ বছর বয়সী রোনালদোকে ১২.৮ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে ম্যানইউ। পর্তুগিজ অধিনায়ক তাতে সায়ও জানিয়েছেন।

এখন শুধু চুক্তির ছোটখাটো কিছু বিষয়, ভিসা এবং মেডিক্যাল পরীক্ষা বাকি। এরপর আসবে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা।

তার মেডিক্যাল হবে পর্তুগালের রাজধানী লিসবনে।
এর আগে ম্যানসিটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর জুভেন্টাসকে না বলে দেন রোনালদো। তিনি ভেবেছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসবে না। কিন্তু দৃশ্যপট থেকে সিটি বিদায় নিতেই ইউনাইটেড সেই পথ তৈরি করে দেয়। ফলে চলতি দলবদলের বাজারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্ট্রাইকার খুঁজে পেতে ব্যর্থ হলো সিটিজেনরা। এর আগে টটেনহ্যাম থেকে হ্যারি কেইনকে কেনার প্রস্তুতি সেরে ফেলেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত নিজের বর্তমান ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক।

মূলত রোনালদোর জন্য ওল্ড ট্রাফোর্ডের দরজা খুলে যায়, যখন ম্যানইউ কোচ ওলে গানার সুলশার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (রোনালদো) জানে আমরা ওর জন্য এখানে আছি। ‘ তিনি জানিয়ে দেন, দলের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস তার স্বদেশী রোনালদোর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর কয়েক ঘণ্টা পরেই ম্যানইউয়ের পক্ষ থেকে ঘোষণা আসে, দুই পক্ষ চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে। অর্থাৎ দুই মৌসুম পর জুভদের কাছ থেকে চলে যাওয়া নিশ্চিত হয়ে যায় তার।

এর আগে গত বুধবার জুভেন্টাস জানিয়ে দেয়, রোনালদোকে ছেড়ে দেবে তারা, কিন্তু তাদের শর্ত পূরণ করে তারপর যেতে হবে। এরপর তুরিনের বুড়িদের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি স্বীকার করে নেন, রোনালদো আর তাদের হয়ে খেলতে চান না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, দলের অনুশীলন থেকে আগেভাগেই চলে যান পর্তুগিজ উইঙ্গার এবং যাওয়ার আগে সতীর্থদের কাছ থেকে বিদায়ও নেন তিনি। পরে ব্যক্তিগত বিমানে লিসবনে নিজের বাড়িতে যান তিনি। লিসবনে নামতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জানতে চান, তার পরের ঠিকানা কোথায়? জবাবে তিনি বলেন, ‘এক ঘণ্টার মধ্যে জানতে পারবেন। ‘ এর কিছুক্ষণ পর আসে ইউনাইটেডের ঘোষণা।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ম্যানইউর জার্সিতে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের অধীনে জিতেছিলেন ৩টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কাপের পাশাপাশি একটি করে ক্লাব বিশ্বকাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা