শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যামেরাম্যানকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করেছেন রাশিয়ার জরুরি মন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যামেরাম্যানকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করেছেন রাশিয়ার জরুরি মন্ত্রী
৮০৪ বার পঠিত
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যামেরাম্যানকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করেছেন রাশিয়ার জরুরি মন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ (৫৫) প্রশিক্ষণের সময় একজনের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে নোরিলস্ক শহরে। মস্ক থেকে এই শহর ২৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সূত্র: আল জাজিরা।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার ওই মন্ত্রণালয় জানিয়েছে, জিনিচেভ আর্কটিক অঞ্চলে বৃহৎ পরিসরের ড্রিলস পর্যবেক্ষণের জন্য গিয়েছিলেন। এসময় তিনি নোরিলস্কে একটি নতুন ফায়ার স্টেশনের কনস্ট্রাকশন সাইট পরিদর্শন করেন। তিনি ওই এলাকার একটি সার্স অ্যান্ড রেসকিউ (অনুসন্ধান এবং উদ্ধার) টিমও পরিদর্শন করেন।

রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আরটি এর প্রধান সম্পাদক মারগারিটা সিমোনয়ান বলেছেন, একজন ক্যামেরাম্যান পা পিছলে পানির মধ্যে পড়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে মন্ত্রী মারা যান।

টুইটারে সিমোনয়ান লিখেছেন, ‘বহু মানুষ এই ঘটনার সাক্ষী আছেন। মন্ত্রী ক্যামেরাম্যানকে বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দেন এবং পাথরের উপর পড়েন।’

২০১৮ সাল থেকে জিনিচেভ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পূর্বে যিনি মন্ত্রী ছিলেন তিনি সাইবেরিয়ায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর পদত্যাগ করেন। ওই ঘটনায় ৬০ জন মারা গিয়েছিলেন।

১৯৮০ এর দশকের শেষের দিকে জিনিচেভ একজন কেজিবি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সোভিয়েত পরবর্তী সময়েও তিনি ফেডারেল সিকিউরিটি সার্ভিসে (এফএসবি) দায়িত্ব পালন করেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না