শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবৈধ প্রবাসীদের ফেরানো বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট -ইইউ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবৈধ প্রবাসীদের ফেরানো বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট -ইইউ
১১৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ প্রবাসীদের ফেরানো বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট -ইইউ

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোতে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের ফেরানোসহ তাঁদের পরিচয় যাচাইয়ের বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। এতে অসন্তুষ্ট হয়ে ইউরোপীয় কমিশন বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছিল। তবে গত কয়েক মাসে বাংলাদেশ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ফলে বাংলাদেশের সম্পর্কে অভিযোগকারী দেশ জার্মানি, গ্রিস, মাল্টা ও অস্ট্রিয়া এবার তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।

ঢাকায় এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা  জানিয়েছেন, ইউরোপে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরাতে ইইউর সঙ্গে বাংলাদেশ ২০১৭ সালে মানসম্মত কার্যপ্রণালি বিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি) সই করে। এসওপি বাস্তবায়নের বিষয়ে গত কয়েক মাসে বেশ অগ্রগতি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের নাগরিকদের ভিসায় কড়াকড়ির বিষয়ে ইউরোপীয় কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশঙ্কা কেটে যাবে।

এর আগে ইউরোপীয় কমিশন গত ১৫ জুলাই সাময়িকভাবে বাংলাদেশিদের ভিসায় কড়াকড়ির সুপারিশ করে। সুপারিশের মধ্যে পর্যটকসহ বেশ কিছু শ্রেণিতে শেনজেন ভিসার (ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অভিন্ন ভিসা) আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের কাছ থেকে অতিরিক্ত কিছু নথিপত্র জমা নেওয়া, সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভিসা পাওয়ার সুবিধা বাতিল এবং মাল্টিপল (একাধিকবার যাতায়াতের) ভিসা না দেওয়ার কথা বলা হয়।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সম্প্রতি বলেন, ‘গত তিন-চার মাসে আমরা এ নিয়ে কাজ করছি এবং আমরা যে আন্তরিক, তা তাদের বলেছি। আমার মনে হয়, তারা বিষয়টি বুঝতে পেরেছে।

এখন পর্যন্ত ১৯৫ জনের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত। এক মাসে জার্মানি ও মাল্টা থেকে ফিরবেন ৮০ জন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত সপ্তাহে এই প্রতিবেদককে জানান, ইউরোপে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বিষয়ে প্রায় দেড় হাজার মানুষের একটি তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৯৫ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী এক মাসে জার্মানি ও মাল্টা থেকে আলাদা ফ্লাইটে প্রায় ৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। সেই প্রস্তুতি চলছে।

মূলত ওই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৮০০ জন ছিলেন জার্মানিতে। এঁদের মধ্যে গত সপ্তাহ পর্যন্ত ৬০০ জনের পরিচয় যাচাই–বাছাইয়ের পর কী পাওয়া গেল, তা জার্মানিকে জানানো হয়েছে। এমনকি বাকি ২০০ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে শেষবারের মতো প্রতিনিধিদল পাঠিয়ে সাক্ষাৎকার নেওয়ার প্রস্তাবও বাংলাদেশ দিয়েছে।

বার্লিনে জার্মানির পররাষ্ট্রসচিব মিগুয়েল বার্গারের সঙ্গে গত ২৭ আগষ্ট দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপে অংশ নেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আলোচনায় জার্মানি থেকে অবৈধ ব্যক্তিদের ফেরানোর বিষয়টিও এসেছে।

ঢাকায় ইইউ দূতাবাস থেকে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, জার্মানি, গ্রিস, মাল্টা ও অস্ট্রিয়া এসওপি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে ব্রাসেলসে তাদের অভিমত পাঠিয়েছে। এতে বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্টির কথা বলা হয়েছে।

সূত্র জানায়, ইইউর দেশগুলো বাংলাদেশের পদক্ষেপগুলোকে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক বলে মনে করছে। সেই সঙ্গে বাংলাদেশ এ নিয়ে ভবিষ্যতে ধারাবাহিকভাবে কতটা অগ্রগতি করছে, সেটিও তারা বিবেচনায় নেবে।

যাচাই মানেই ফেরানো নয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সময়মতো অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরাতে পদক্ষেপ না নেওয়ায় অসন্তুষ্ট হয়ে ইউরোপের দেশগুলো যে চাপ দিচ্ছে, তার মধ্যে জার্মানির ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ। অবশ্য দেশটি চাপ দিলেই যে সঙ্গে সঙ্গেই কাউকে তাঁর নিজের দেশে ফেরত পাঠিয়ে দেয় বিষয়টি তেমন নয়। তারা অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া লোকজনের সবাইকে ‘ডিটেনশন সেন্টারেও’ রাখে না।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, ইউরোপে অবৈধ হয়ে পড়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হলে অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে তাঁকে নিজের দেশে ফেরত পাঠানো হয়। আবার অবৈধ হয়ে পড়া লোকজনের পরিচয় জানার পরও নিজেদের অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে তুলনামূলক সস্তা শ্রমের বিষয়টি প্রাধান্য দিয়ে তাঁদের রেখে দেওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে। এই তালিকায় ইতালি ও গ্রিস অন্যতম।



এ পাতার আরও খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?