শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে-তালেবান
আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে-তালেবান
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের এক মাসের মাথায় মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান। তবে শ্রেণিকক্ষে মেয়ে শিক্ষার্থীদের আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, স্কুলে ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের যোগ দিতে বলা হয়েছে। তবে মেয়ে শিক্ষার্থীদের জন্য তারা শিগগিরই পৃথক স্কুল চালু করবে।
শনিবার জারি করা এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘সব পুরুষ শিক্ষক ও ছাত্রদের উচিত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়া।’
পরে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সিকে বলেছেন,‘শিগগিরই মেয়েদের স্কুল খুলবে। কর্মকর্তারা এর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।’
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তালেবান। তবে এবার ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি জানিয়েছে, তারা নারী শিক্ষা বন্ধ করবে না, তবে নারীদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করবে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 