সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নাগরিকদের আফগানিস্তানের হোটেল পরিহার পরামর্শ
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নাগরিকদের আফগানিস্তানের হোটেল পরিহার পরামর্শ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলের একটি মসজিদে কয়েক ডজন লোককে আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্ৰুপের সক্রিয় অঙ্গ সংগঠন, ইসলামিক স্টেট খোরাসান হামলা চালিয়ে হত্যা করার পর, সোমবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের আফগানিস্তানের হোটেল ব্যবহার না করার জন্য হুশিয়ার করে দিয়েছে I
তালিবান গোষ্ঠী, যারা অগাস্ট মাসে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ইসলামিক আমিরাত ঘোষণা করে, তারা এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। এছাড়া তারা মানবিক বিপর্যয় এবং আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট এড়াতে সহায়তার জন্য আবেদন জানিয়েছেI
তবে বিদ্রোহী সেনা থেকে শাসন পরিচালনায় আসার পথে কট্টরপন্থী ইসলামী গ্ৰুপটি আফগানিস্তানের আইসিস দলের হুমকি মোকাবেলায় হিমশিম খাচ্ছেI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির উদ্ধৃতি দিয়ে জানায়, “যুক্তরাষ্ট্রের নাগরিক যারা সেরেনা হোটেলে বা হোটেল সংলগ্ন এলাকায় রয়েছেন, তারা যেন অতি সত্বর সেখান থেকে চলে যান”I
ব্রিটেনের ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট দপ্তর জানায়, “বর্ধিত ঝুঁকির মাঝে কাবুল এলাকার হোটেলগুলিতে, বিশেষত সেরেনা হোটেলে না থাকার জন্য আপনাদের আবেদন জানানো হচ্ছে”I
তালিবানের ক্ষমতা দখলের পর বহু বিদেশী নাগরিক আফগানিস্তান ত্যাগ করেছেন, তবে বেশ কিছু সাংবাদিক ও সাহায্য কর্মী রাজধানীতে এখনো অবস্থা করছেনI
বিলাস বহুল ও সুপরিচিত হোটেল সেরেনা ব্যবসায়ী মহল ও বিদেশী অতিথিদের কাছে জনপ্রিয়, তালিবান যে হোটেলটিকে দুইবার লক্ষ্যবস্তু করেছেI
২০১৪ সালে প্রেসিডেনশিয়াল নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে ৪জন কিশোর বন্দুকধারী তাদের মোজায় পিস্তল লুকিয়ে রেখে বেশ কয়েকটি নিরাপত্তা ব্যূহ ভেদ করে এএফপি’র একজন সাংবাদিক ও তাঁর পরিবারসহ ৯জনকে হত্যা করেছিলI২০০৮ সালে আত্মঘাতী হামলায় ৬জন নিহত হনI




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 