শিরোনাম:
●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন
৯৮৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন

---বিবিসি২৪নিউজ, খেলা ডেস্কঃ ভারত–পাকিস্তান ম্যাচ পুরো ক্রিকেট বিশ্বের জন্যই ‘লোভনীয়’ এক বিষয়। এ ম্যাচের আগে যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। উড়তে থাকে উত্তেজনার রেণু। ম্যাচ শেষেও উত্তেজনার সেই রেশ থেকে যায়—সে তো এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার দুই দলের ম্যাচের পরের বিভিন্ন ঘটনাই প্রমাণ করেছে। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েনের কারণে এখন আর ভারত–পাকিস্তানের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ দেখা যায় না। শুধু বৈশ্বিক কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয় ভারত–পাকিস্তান।

২০১৯ বিশ্বকাপের পর গত রোববারই প্রথম দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেই লড়াইয়ে একতরফা জয় পেয়েছে পাকিস্তান। ভারতকে উড়িয়ে দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ। এখন আরেকটি ভারত–পাকিস্তান লড়াই দেখার অপেক্ষা শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বের। সেটা তো এই বিশ্বকাপেও হতে পারে। যদি সেটাই হয়, তাহলে কোন পর্বে আবার দেখা হবে ভারত–পাকিস্তানের? যেহেতু একই গ্রুপে পড়েছে, তাই দুই দলই যদি সুপার টুয়েলভ পার করে সেমিফাইনালে ওঠে, তাহলে নিজেদের মধ্যে দেখা হবে না। দুই দলের আবার দেখা হতে পারে কেবল ফাইনালেই।

বিশ্বকাপের ফাইনালে যদি মুখোমুখি হয় ভারত–পাকিস্তান, বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের জন্য সেটা হবে স্বপ্নের এক ফাইনাল! শুধু বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরাই কেন, এমন একটি ফাইনালের অপেক্ষায় আছেন এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলায়েন মুশতাকও। ভারত–পাকিস্তান যত বেশি ম্যাচে মুখোমুখি হবে, দুই দেশের মধ্যে তত বেশি করে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে পড়বে বলে মনে করেন সাকলায়েন।আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাকলায়েন বলেছেন, ‘ভারত যদি ফাইনালে ওঠে, সেটি হবে দারুণ এক ব্যাপার। অন্তত আমার কাছে এটাই মনে হয়। এটা আমি তাদের সুপার টুয়েলভে হারিয়েছি বলে বলছি না। তারা শক্তিশালী এক দল। সবাই এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের ব্যাপারে তাদের ফেবারিট মনে করে। তাদের সঙ্গে আরেকটা ম্যাচ খেলতে পারলে আমাদের সম্পর্কটা আরও ভালো হবে বলেই আমি এটা চাইছি।’

ভারতের বিপক্ষে ম্যাচে দুই দলের খেলোয়াড় আর কোচ–কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য দেখে ভালো লেগেছে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলায়েনের, ‘আগের ম্যাচে বিরাট কোহলি আর এম এস ধোনি এবং আমাদের খেলোয়াড়েরা যে সম্পর্ক দেখিয়েছে, এটা দুর্দান্ত একটি বার্তাই দিয়েছে সবাইকে যে আমরা সবাই মানুষ। আমরা সবাই একে অপরকে ভালোবাসি। আর মাঠে যে ক্রিকেট লড়াইটা হয়েছে, সেটা শুধুই একটা খেলা।’ সাকলায়েন এরপর যোগ করেন, ‘এমন একটি বার্তা দেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দেরই অভিনন্দন। বন্ধুত্বেই সাফল্য, শত্রুতায় লুকিয়ে ব্যর্থতা।’সাকলায়েন ভারতের ফাইনালে ওঠার কথাগুলো যেভাবে বলেছেন, শুনে মনে হবে যে পাকিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন তারা ভারতের ফাইনালে ওঠার অপেক্ষা করছেন। কিন্তু ব্যাপারটা তা নয়। পাকিস্তান শুধুমাত্র সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে দলটিকে। কিন্তু সাকলায়েনকে ফাইনাল খেলার ভরসা জোগাচ্ছে তাঁর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দৃঢ়তা, ‘দলের সবার মানসিকতাটা এ রকম যে তারা চ্যাম্পিয়ন হবে। তবে এখানে আমরা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতেই এসেছি।’

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য কী করতে হবে, সেই বার্তাও তিনি নিজের খেলোয়াড়দের দিয়ে রেখেছেন, ‘প্রতিপক্ষ কে, সেটা দেখার দরকার নেই। নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে হবে। ইংল্যান্ড শিরোপা জয়ে ফেবারিট, অস্ট্রেলিয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে, দক্ষিণ আফ্রিকাও তাই। আমি মনে করি, আত্মনিবেদন, মানসিকতা ও দৃঢ়তায় আর কী উপায়ে খেলবেন, সেটা আপনার হাতে। ফল অবশ্য কারও হাতে নয়। প্রতিপক্ষ কে, সেটা কোনো বিষয় নয়, আসল বিষয় হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারার সামর্থ্য।’

এরপর সাকলায়েন বলেছেন, ‘ভারত ফাইনালে উঠলে আইসিসি খুশি হবে। ক্রিকেটপ্রেমীরাও খুশি হবে।’ পাকিস্তানের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকেরাও খুশি হবে! চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা। আর সেই স্বপ্ন পূরণ যদি হয় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে, তাহলে তো খুশির বন্যাই বইবে পাকিস্তানে!



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প