শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রতিমন্ত্রী মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানো হাইকোর্টের নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রতিমন্ত্রী মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানো হাইকোর্টের নির্দেশ
৮১৭ বার পঠিত
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিমন্ত্রী মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানো হাইকোর্টের নির্দেশ

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিবেদক ঢাকাঃ নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে এ নির্দেশনা দেন আদালত। অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা কার্যকর করা হয়েছে কিনা তা আগামীকালের (বুধবার) মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

ব্যারিস্টার সুমন আদালতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও ছড়িয়ে পড়েছে। জরুরিভিত্তিতে এ অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। এসব অশ্লীল অডিও-ভিডিও দেখলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনায়-সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এরই মধ্যে চিত্রনায়িক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। এসব ঘটার প্রেক্ষিতে মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না