শিরোনাম:
●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গাদের
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গাদের
৭৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গাদের

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে মিয়ানমার সরকার যে বিদ্বেষ ও ঘৃণা মূলক প্রচার চালাচ্ছে তা রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ‌্যে আশ্রয় নেওয়া কয়েক ডজন রোহিঙ্গা মামলাটি করেন। এদিকে মামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি ফেসবুক। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ‌্যম বিবিসি এতথ‌্য জানায়।

অভিযোগকারীরা জানান, ফেসবুকে বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা মূলক প্রচারণা চালাচ্ছে মিয়ানমার। কিন্তু এ বিষয়ে বিশ্বের অন‌্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ‌্যমটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেনা।

যুক্তরাজ‌্যে রোহিঙ্গাদের হয়ে কাজ করে এমন একটি আইন বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান ইতিমধ‌্যে ফেসবুককে চিঠি দিয়েছে। অন‌্যদিকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতেও অভিযোগ দায়ের করা হয়।

২০১৮ সালে এক বিবৃতিতে ফেসবুক স্বীকার করে নেয় তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগত নিধনে অভিযান শুরু করে। সে সময় সেনাবাহিনীর হাতে ১০ হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম প্রাণ হারায়। উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে সে সময় আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা।



আর্কাইভ

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের