মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » টাইমের পার্সন অব দ্য ইয়ার’ এলন মাস্ক
টাইমের পার্সন অব দ্য ইয়ার’ এলন মাস্ক
বিবিসি২৪নিউজ খান শওকত, ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকে:মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এ বছরের ‘পার্সন অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন টেসলা ও স্পেসএক্স কাণ্ডারী ও বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।
মাস্ককে নিয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেন্থাল বলেছেন, “পার্সন অব দ্য ইয়ার হলো প্রভাবের মানদণ্ড, আর খুব কম মানুষই পৃথিবীর জীবনের ওপর মাস্কের চেয়েও বেশি প্রভাব ফেলতে পেরেছেন; হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও। ”–
তিনি বলেন, “২০২১ সালে মাস্ক শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবেও এসেছেন। ”
“বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার নিজের কোনো বাড়ি নেই বরং সম্প্রতি নিজের সম্পদ বেচে দেওয়া শুরু করেছেন তিনি।
”– মাস্ককে নিয়ে লিখেছে প্রভাবশালী এই মার্কিন প্রকাশনা।
“কক্ষপথে স্যাটেলাইট ছুড়ে মারেন তিনি, ব্যবহার করেন সূর্য শক্তি; চালান এমন একটা গাড়ি যেটি তার নিজের সৃষ্টি, কোনো জ্বালানি পোড়ায় না সেটি এবং চালকেরও খুব একটা প্রয়োজন পড়ে না। তার আঙুলের ইশারায় শেয়ার বাজার ওঠা নামা করে। ”
সামাজিক মাধ্যমে মাস্কের খেপাটে উপস্থিতির কথাও ভোলেনি টাইম ম্যাগাজিন।
মাস্কের ব্যক্তিত্ব, বিভিন্ন উদীয়মান প্রযুক্তি খাতে তার উপস্থিতি এবং টানা কয়েক বছর ধরে টেসলা এবং স্পেসএক্সের সাফল্য তাকে ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাবের উপযুক্ত করে তুলেছে– মন্তব্য করেছে টাইম ম্যাগাজিন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 