শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তান গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী- সচিব
পাকিস্তান গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী- সচিব
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ পাকিস্তানের আয়োজনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দেশটিতে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।শুক্রবার দুপুরে সচিব পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যাবেন শনিবার।
শুক্রবার রাতে এ সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার সেখানে সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। আর রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সূচি নেই। তবে অনির্ধারিত কোনো আলোচনা হলেও হতে পারে।
মূলত আফগানিস্তান ইস্যুতে সেখানে প্রতিনিধি দল যাচ্ছে বলে সূত্রের ভাষ্য।উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপেদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস দেশটিতে সফর করেছিলেন।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 