শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মাদার টেরেসার সংগঠনে বিদেশি ডোনেশন বন্ধ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মাদার টেরেসার সংগঠনে বিদেশি ডোনেশন বন্ধ
৬৭১ বার পঠিত
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদার টেরেসার সংগঠনে বিদেশি ডোনেশন বন্ধ

---বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকেঃ লাইসেন্স নবীকরণ করলো না সরকার। বিদেশি ডোনেশন নিতে পারবে না মাদার টেরেসার সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি।
গরিব মানুষকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোর খরচটা আসে মূলত বিদেশ থেকে আসা অর্থ থেকে। কিন্তু মাদার টেরেসার সংগঠন মিশনারিজ অফ চ্যারিটি আর বিদেশ থেকে অর্থ পাবে না। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটি লাইসেন্স নবীকরণের আবেদন জানিয়েছিল, কিন্তু তা খারিজ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটির আবেদনপত্র বিবেচনা করার সময় দেখা যায়, তাদের বিরুদ্ধে বেশ কিছু প্রতিকূল ইনপুট আছে।

প্রবল বিরোধ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, কেন্দ্রীয় সরকার আসলে মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। মমতা লিখেছেন, ক্রিসমাসের সময়ে মাদার টেরেসার সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়ার খবর শুনে আমি স্তম্ভিত। তাদের ২২ হাজার রোগী ও কর্মীকে এখন খাবার ও ওষুধ ছাড়া থাকতে হবে।

চ্যারিটির কর্মকাণ্ড

মিশনারিজ অফ চ্যারিটির কয়েক হাজার নান ছয়শটি মিশনে কাজ করেন। তারা অনাথ বাচ্চা, পরিত্যক্ত শিশুদের জন্য কাজ করেন। তারা প্রচুর অনাথাশ্রম চালান।

এই মাসে চ্যারিটির কাজকর্ম নিয়ে গুজরাটে তদন্ত শুরু হয়। কারণ, তখন অভিযোগ উঠেছিল, মাদার টেরিজার সংস্থা বাচ্চা মেয়েদের সাহায্য করার নামে বাইবেল পড়াচ্ছে, ধর্মীয় প্রার্থনা করাচ্ছে। তবে মিশনারিজ অফ চ্যারিটি এই সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, তারা সেবা করার ক্ষেত্রে ধর্ম দেখে না।

ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ

কিছুদিন হলো ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এবার বেশ কিছু জায়গায় বড়দিনের উৎসব পালনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

গত সপ্তাহেই হরিদ্বারে একটি অনুষ্ঠানে কট্টরপন্থি হিন্দু ধর্মীয় নেতারা মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন ৭৬ জন সিনিয়ার আইনজীবী।

মাদার টেরেসা ও তার সংগঠন

মাদার টেরেসার জন্ম আলবেনিয়ায়। তিনি ১৯৫০ সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে যখন তিনি মারা যান, তখন তার সংস্থা পুরো বিশ্বে পরিচিত। তার কর্মভূমি ছিল কলকাতা। কলকাতার গরিব, অসুস্থ মৃত্যুপথযাত্রী, বাচ্চাদের পাশে থেকেছেন সব সময়। ২০১৬ সালে তাকে সন্ত বলে ঘোষণা করা হয়। তাকে বলা হয়, ‘সেন্ট টেরেসা অফ কলকাতা’।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প