শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে সাম্প্রতিক হত্যাকাণ্ডের আবারও নিন্দার ঝড় জাতিসংঘের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে সাম্প্রতিক হত্যাকাণ্ডের আবারও নিন্দার ঝড় জাতিসংঘের
৭৮৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারে সাম্প্রতিক হত্যাকাণ্ডের আবারও নিন্দার ঝড় জাতিসংঘের

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র থেকেঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, গত সপ্তাহে মিয়ানমারে ৩০ জনেরও বেশি লোকের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, যার জন্যে জান্তা সৈন্যদেরকে দায়ী করা হয়েছে।

বড়দিনের আগে্র দিন পূর্ব কায়াহ রাজ্যে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা সেখানে সেনা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে চলেছে, যারা গত ফেব্রুয়ারী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করে।

বুধবার সন্ধ্যায় নিরাপত্তা পরিষদ সদস্যরা এক বিবৃতিতে “এর জন্যে দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন”। অবিলম্বে সকল সংঘাত সমাপ্তির আহ্বান জানান তারা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিবৃতিতে বলা হয়, হামলায় চার শিশু এবং সেভ দ্য চিলড্রেনের দুইজন কর্মীসহ “অন্তত ৩৫ জন লোক” মারা গেছেন।

নিরাপত্তা পরিষদ “সংকটে থাকা মানুষদের সহায়তার লক্ষ্যে নিরাপদ ও বাধাহীন মানবিক কার্যক্রম চালু এবং মানবিক সহায়তা ও চিকিৎসা সেবায় নিয়োজিত লোকজনদের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব” দিয়েছে।

জান্তা বিরোধী যোদ্ধারা জানান হামলার পর তারা কায়াহ রাজ্যের হাইওয়েতে নারী ও শিশুসহ ৩০টিরও বেশি পোড়া লাশ দেখেছেন। সেভ দ্য চিলড্রেনের দুইজন কর্মী নিখোঁজ রয়েছেন এবং মঙ্গলবার ঐ অধিকার গোষ্ঠী নিশ্চিত করেছেন যে মৃতদের মধ্যে তারাও রয়েছেন।

ফেব্রুয়ারীতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিশৃঙ্খলা ও সংঘাত লেগে রয়েছে। স্থানীয় এক পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

হামলার পরপরই ওয়াশিংটন আবার মিয়ানমার জান্তার ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহবান জানিয়েছে।

রোহিঙ্গা সংখ্যালঘু গোষ্ঠীর ওপর রক্তাক্ত অভিযানের কারণে পশ্চিমা দেশগুলো,অনেক আগেই মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র বাণিজ্য সীমিত করেছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান-পূর্ববর্তী গণতান্ত্রিক পরিবর্তনের সময়েও তা বহাল ছিল। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।

মিয়ানমারে অস্ত্র চালান বন্ধের বিষয়ে জুন মাসে সাধারণ পরিষদে ভোট হয়। তবে অধিক ক্ষমতাশীল নিরাপত্তা পরিষদ কর্তৃক তা না করায় সেই ব্যবস্থা ছিল প্রতীকী।

চীন এবং রাশিয়া, যাদের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে, তারা এবং মিয়ানমারের প্রতিবেশি ভারত হচ্ছে মিয়ানমারে অস্ত্র সরবরাহের প্রধান উৎস।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ