শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার দাবি নাকচ করে-ইউক্রেনকে নেটোর সদস্য ভুক্ত করছে- যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার দাবি নাকচ করে-ইউক্রেনকে নেটোর সদস্য ভুক্ত করছে- যুক্তরাষ্ট্র
৫৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার দাবি নাকচ করে-ইউক্রেনকে নেটোর সদস্য ভুক্ত করছে- যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।

মিস্টার ব্লিনকেন কোন ছাড় দেন নি, তবে বলেছেন তিনি রাশিয়াকে “সামনে এগুনোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ খুলে দিয়েছেন, যদি রাশিয়া সেই পথে যেতে চায়।”

রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, তার দেশ মিস্টার ব্লিনকেনের জবাব ভালো করে পড়ে দেখবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে এই জবাব পাঠিয়েছে সামরিক জোট নেটোর সঙ্গে সমন্বিত-ভাবে।

রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলো তুলে ধরেছিল। এতে নেটো সামরিক জোটের সম্প্রসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো উল্লেখ করেছিল।

রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল, ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপিয় দেশকে নেটো জোটের সদস্য করার সম্ভাবনা যেন নাকচ করে দেয়া হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে। পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে ইউক্রেনে একটি সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি বলে মনে করছে। তবে রাশিয়া এরকম কোন অভিযানের পরিকল্পনার কথা অস্বীকার করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তারা যে জবাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রের ‘মূল নীতি’ স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন। এর মধ্যে আছে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নেটোর মতো সামরিক জোটের সদস্য হওয়ার অধিকারের মতো বিষয়।

“কূটনীতির ক্ষেত্রে আমরা যে লক্ষ্য সামনে রেখে কাজ করছি, তার গুরুত্ব নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। আমরা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করা এবং একই সঙ্গে রাশিয়ার আর কোন আগ্রাসনের একটি দ্রুত এবং একতাবদ্ধ জবাব দিতে সমান মনোযোগ দিয়ে কাজ করছি”, বলছেন তিনি।

তিনি আরও বলেন, “এখন রাশিয়া কীভাবে সাড়া দেবে সেটা তাদের ব্যাপার। আমরা যে কোন দিকের জন্য তৈরি আছি।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সামরিক সাহায্যের তিনটি চালান পাঠিয়েছে। এর মধ্যে জেভলিন ক্ষেপণাস্ত্র, শত শত টন গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী রয়েছে।ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে কোন ধরণের ফাটল বা মতভেদের কথা অস্বীকার করেছেন মিস্টার ব্লিনকেন। তিনি বলেন, নেটো নিজেদের মতো করে তাদের প্রস্তাব তৈরি করেছে যা পুরোপুরি মার্কিন অবস্থানকেই জোরালো করে। তবে যুক্তরাষ্ট্রের দলিলটি এখনো প্রকাশ করা হচ্ছে না।

তিনি বলেন, “কূটনীতি সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে তখনই, যখন সেখানে গোপনে আলোচনা চালানোর মতো যথেষ্ট সুযোগ দেয়া হয়।”

নেটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তাদের সামরিক জোটের জবাবও মস্কোর কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো তিনি শুনতে রাজি আছেন, কিন্তু এটাও বুঝতে হবে প্রত্যেকটি দেশের তার মতো করে নিজের প্রতিরক্ষার পথ বেছে নেয়ার অধিকার আছে।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মিস্টার স্টোলটেনবার্গ বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। “আপনারা জানেন, আমি তার কথাবার্তা নিয়ে মতামত দেয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি” বলছেন তিনি।

এদিকে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা আলাদাভাবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে তাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না